জামালগঞ্জে জাল টাকাসহ তিন ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জে গতকাল শুক্রবার ৫০০ টাকার বেশ কয়েকটি জাল নোটসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন: কিশোরগঞ্জের নিকলী উপজেলার নানটুরি গ্রামের চান্দু মিয়া (৪০), তাঁর ভাই রহিমউদ্দিন (২৩) ও বদলপুর গ্রামের শাহেদ আলী (৪০)। কৃষকদের কাছ থেকে ধান কিনতে গতকাল ওই তিন ব্যক্তি বেহেলি গ্রামে আসেন। তাঁরা ধানের দাম বাবদ কৃষকদের সাড়ে ১২ হাজার টাকা দেন। কিন্তু টাকাগুলো জাল বলে সন্দেহ হলে কৃষকেরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল মিয়াকে জানান। তিনি নোটগুলো যাচাই করলে তা নকল বলে ধরা পড়ে।