জামালগঞ্জে সংঘর্ষে এক নারী নিহত আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আফিয়া খাতুন (৩৫) নামের একজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ফেনারবাক ইউনিয়নের সুজাতপুর গ্রামের আবদুল হক ও আবদুর রহীমের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গ্রামের আশোক আলীর স্ত্রী আফিয়া খাতুন গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ছাড়া সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে রহিম আলী (৪০), আশোক আলী (৫০), ধন মিয়া (৫৫) ও পলাশ মিয়াকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।