জামালগঞ্জে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রশাসনের এই আদেশ বহাল থাকবে।

উপজেলা বিএনপির দুই পক্ষ একই সময় একই স্থানে সম্মেলন করার ঘোষণা দেওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, আজ দুপুর ১২টায় শহরের তেলিয়াপাড়া এলাকায় সম্মেলন করার ঘোষণা দেয় উপজেলা বিএনপির দুই পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর পরিপ্রেক্ষিতে শহরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।