জামালপুর অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১১-এর জামালপুর অঞ্চলের উৎসব আজ বৃহস্পতিবার জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এ উৎসবে যোগ দেওয়ার জন্য ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর ও জামালপুর জেলার ৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৮০০ শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। প্রতিযোগিতা শুরু হবে সকাল নয়টায়। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক খান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভাষা প্রতিযোগে প্রথম আলোর উপসম্পাদক ও কথাশিল্পী আনিসুল হক, বাংলা একাডেমীর উপপরিচালক আমিনুর রহমান সুলতান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, সরিষাবাড়ী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মো. আবদুল মান্নান, জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক স্বরূপ কুমার কাহালি ও এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা ফজলে হাসান আকবরের উপস্থিত থাকার কথা রয়েছে।