জামালপুর চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টে জামালপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার জামালপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম স্টেডিয়ামে বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। খেলার দ্বিতীয়ার্ধে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জামালপুর জেলা দলের পক্ষে খেলতে নামেন। এতে জামালপুর জেলা দল (১-০) গোলে নেত্রকোনা জেলা দলকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দলের মোহাম্মদ মিলন একমাত্র গোলটি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জি এম সালেহ্ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ উপস্থিত ছিলেন ছিলেন।