জামালপুর জেলা জজ আদালতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা জজ আদালতে গত সোমবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা দ্বিতল ভবনের এই আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতসহ ১৮টি কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত ৫০টি আলমারির নথিপত্র তছনছ করেছে।ডাকাতেরা আদালতের ছয়জন নৈশপ্রহরীকে দুটি কক্ষে হাত-পা বেঁধে আটকে রেখে এই তাণ্ডব চালায়।সদর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নৈশপ্রহরী ইসমাইল হোসেন, শামসুজ্জামান সুমন, শফিক মিয়া, খায়রুল হাসান, রকিবুল হাসান, মাহবুবুর রহমান ও ঝাড়ুদার সাদ্দাম হোসেনকে আটক করেছে। তাঁদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমিন বলেন, দুর্বৃত্তরা ছয়জন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে লাইব্রেরির কক্ষে আটকে রেখেছিল। সকালে তাঁদের উদ্ধার করা হয়েছে। পুলিশ ও আদালতের লোকজন অনুসন্ধান ও তদন্তকাজ চালাচ্ছেন। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।