জামালপুর সমিতির অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর সমিতি ঢাকা গত ২০ ফেব্রুয়ারি গাজীপুরের নুহাশ পল্লীতে আলোচনা সভা করে। সমিতির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ও সাংসদ বেগম তহুরা আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক এম বদিউজ্জামান, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কামালউদ্দিন, টেক্সটাইল করপোরেশনের চেয়ারম্যান আবদুল বারী খান, সমিতির মহাসচিব মো. মুক্তাদির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ২০০৯ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি।