জামালপুর স্টেশনের প্ল্যাটফর্মের অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে থাকা অবৈধ দোকানপাট গতকাল মঙ্গলবার দুপুরে উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
রেলস্টেশন সূত্রে জানা গেছে, অবৈধ দোকানপাটের কারণে সাধারণ যাত্রীরা প্ল্যাটফর্ম দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারতেন না। একই সঙ্গে স্টেশনের সৌন্দর্যও নষ্ট হচ্ছিল। দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রী ও স্থানীয় সচেতন ব্যক্তিরা ওই সব স্থাপনা উচ্ছেদের দাবি করে আসছিল।