জামালপুরে অটোরিকশা চালক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর পৌরসভার শাহপুর এলাকায় খোরশেদ আলম (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।খোরশেদের পারিবারিক সূত্র জানায়, তিনি রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। গতকাল ভোরে শাহপুর গ্রামে রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।