জামালপুরে আগুনে ২৩টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর মধ্যবাজারে গত রোববার গভীর রাতে আগুনে ২৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, মাহমুদপুর মধ্যবাজারের ব্যবসায়ী আবদুল আজিজের মুদি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করার আগেই ২৩টি দোকান পুড়ে ছাই হয়। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম সিদ্দিক গতকাল সোমবার বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাহমুদপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সালাম প্রথম আলোকে বলেন, বাজারের ২৩টি দোকান পুড়ে যাওয়ায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।