প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে আদালত সেখানে অভিযান চালান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. লিটন (৩৫)। তাঁর বাড়ি জামালপুর পৌর শহরের শাহপুর এলাকায়।
জামালপুর রেলস্টেশন সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে লিটনকে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কালোবাজারে টিকিট বিক্রি করতে দেখে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন তাঁকে আটক করেন।