জামালপুরে এসএসসি পাস এক ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের মুকুন্দবাড়ি এলাকার শামীম হাসান (১৬) নামের এক ছাত্রকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে। সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া গ্রামের ধানখেত থেকে পুলিশ গতকাল বুধবার সকালে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মঙ্গলবার রাত থেকে সে নিখোঁজ ছিল। নিহত শামীম হাসানের বড় বোন মলি জানান, শামীম গত মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশী সুবল মিয়া নামের তার এক বন্ধু বাসা থেকে তাকে ডেকে নিয়ে বেরিয়ে যায়। গতকাল বুধবার সকালে তার বন্ধু সুবলকে দেখা গেলেও অনেক খোঁজাখুঁজি করেও শামীমকে পাওয়া যায়নি। দুপুরে শরিফপুর ইউনিয়নের এক ঝাড়ু-বিক্রেতা তাঁদের বাসায় গিয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের কথা আলাপ করেন। তাঁর কথা শুনে পরিবারের সবাই জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা লাশ দেখে শামীমকে শনাক্ত করেন।