জামালপুরে এসিডদগ্ধ মা-মেয়েকে ঢাকায় পাঠানো হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জে এসিড-সন্ত্রাসের শিকার মা-মেয়েকে ব্র্যাকের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গত শনিবার রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার চরকালিকাপুর গ্রামে ঘুমন্ত বৃদ্ধা ছামিরন ও তাঁর মেয়ে জরিফুল এসিড-সন্ত্রাসের শিকার হন। এসিডে ছামিরনের বাঁ চোখসহ মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থান এবং জরিফুলের বুক, ঘাড়, পিঠ ও হাত ঝলসে গেছে।এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, এসিডদগ্ধ দুজনকে দেখে এবং ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) যতীন্দ্র চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেছেন, এসিডদগ্ধ মা ও মেয়েকে ঢাকায় এসিড সারভাইভারস ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।