জামালপুরে কালবৈশাখীতে তিন শতাধিক বাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার চারটি এবং বকশীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের ওপর দিয়ে গত সোমবার রাতে প্রচণ্ড বেগে কালবৈশাখী বয়ে গেছে। এতে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে সদর উপজেলার রানাগাছা, নরুন্দি, তুলসীরচর ও লক্ষ্মীরচর ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী বয়ে যায়।