জামালপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর আইড়মারি গ্রাম থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার লাশটি উদ্ধার করা হয়।
ওই কিশোরীর নাম আমেনা (১৪)। সে উত্তর আইড়মারি গ্রামের আজিজল হকের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমেনা গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খাওয়াদাওয়া শেষ করে তার কক্ষে ঘুমাতে যায়। গতকাল সকালে পরিবারের লোকজন আমেনাকে তার কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনে পুকুর পাড়ের একটি গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইসলামপুর থানার এসআই মসোহেল সিদ্দিকী বলেন,ওই কিশোরীকে ধর্ষণ করার কিংবা তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।