জামালপুরে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে গতকাল রোববার অজ্ঞাতপরিচয় এক কিশোরের গলাকাটা লাশ পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাকে স্থানীয় আমিত্তি গ্রামের দাঁতভাঙ্গা কাটাখালী নদীর চরে বালিচাপা দিয়ে রেখেছিল। তার বয়স আনুমানিক ১৫ বছর। পরনে ছিল হাফশার্ট ও নীল রঙের লুঙ্গি। মেলান্দহ থানার পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন প্রথম আলোকে জানান, ওই কিশোরের পরিচয় জানা যায়নি। চার-পাঁচ দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।