জামালপুরে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার চর পুঁটিমারী ইউনিয়নের দিঘিরচর গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।মৃত শিশু দুটি হলো সজীব (৪) ও সনিয়া (৫)। তারা দুজন মামাতো ভাইবোন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, দিঘিরচর গ্রামের শ্রমজীবী বদিউজ্জামানের ছেলে সজীব এবং রফিকুল ইসলামের মেয়ে সনিয়া প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশের খালের পাড়ে খেলছিল। অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বেলা দুইটার দিকে ওই খাল থেকে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। চরপুঁটিমারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউছুফ আলী প্রথম আলোকে জানান, অনেক লোক খালে নেমে খোঁজাখুঁজির পর দুই শিশুর লাশ পায়।