জামালপুরে চার দিন পর নিখোঁজ পুলিশের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিখোঁজ পুলিশ সদস্য শ্যামল চন্দ্রের লাশের সন্ধান মিলেছে চার দিন পর। গতকাল শনিবার স্থানীয় লোকজন পুলিশের পোশাক পরা লাশটি নদীতে ভাসতে দেখে বাহাদুরাবাদ নৌ-থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, শ্যামল চন্দ্রের লাশ শনাক্ত হওয়ার পর পরই বাড়িতে খবর দেওয়া হয়। তাঁর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাশিমপুর গ্রামে।গত বুধবার রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা চরের কাছে যমুনা নদীতে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এ সময় চোরাকারবারিরা শ্যামল চন্দ্রকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি নিখোঁজ হন।