জামালপুরে ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের কর্মী শফিকুল ইসলাম ওরফে পিন্টুর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, থানার পুলিশের একটি টহল দল সন্ধ্যার দিকে থানায় ফেরার পথে মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়ার একটি সড়কে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তি দেখে গাড়ি থামায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় পিন্টুকে উদ্ধার করে। এ সময় শফিকুল ইসলাম ওরফে হাতকাটা শফিক, আনিছুর রহমান ও তানভীর নামের তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়।