জামালপুরে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের লাউচাপড়া, বালিঝুড়ি ও তরমুজপাড়া গ্রামে গতকাল রোববার সকালে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া দুই শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। এ সময় আহত হয়েছেন পাঁচজন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে লাউচাপড়া, বালিঝুড়ি ও তরমুজপাড়া গ্রামের ওপর দিয়ে প্রায় তিন মিনিট প্রচণ্ড বেগে ঝড় বয়ে যায়। এতে শতাধিক কাঁচা ও আধা পাকা বাড়িঘর লন্ডভন্ড হয়। উপড়ে পড়ে দুই শতাধিক গাছ। এ সময় গাছ ও ঘরচাপায় সাথী (১৫), মর্জিনা (৫০), লতা (৬০), মাজেদা (৫৫) ও রূপা (২) নামের পাঁচ নারী ও শিশু আহত হন।