জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

জামালপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার ছোনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম মোশারফ হোসেন (৪৫)। মেয়েশিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত মোশারফ হোসেনের বাড়ি জামালপুর পৌর শহরের গেটপাড় মুন্সিপাড়া এলাকায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। হতাহত সবাই অটোরিকশার আরোহী ছিলেন। আহত ব্যক্তিদের জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে ছোনকান্দা এলাকায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালু বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশু ও মোশারফ হোসেন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে তাঁদের কারও পরিচয় এখনো জানা যায়নি। আহত ব্যক্তিদের জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহত শিশুটি মেয়ে, তার বয়স আনুমানিক সাত বছর। এ ছাড়া নিহত মোশারফ হোসেনের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে মামলা করা হবে।