জামালপুরে ট্রেনের দুই চালককে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশনে গতকাল শুক্রবার একটি মেইল ট্রেনের দুজন চালককে মারধর করেছে দুর্বৃত্তরা। এ কারণে ওই ট্রেনটি মেলান্দহ স্টেশনে প্রায় পাঁচ ঘণ্টা আটকে পড়ে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ৫৫ নম্বর ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনটি সকাল সোয়া ১০টায় মেলান্দহ স্টেশনে পৌঁছায়। ট্রেনটি থামার পরপরই স্থানীয় মিনজাহের নেতৃত্বে কয়েকজন যুবক ট্রেনের চালক নূরুল হক ও সহকারী চালক সাজ্জাতুর রহমানকে মারধর করেন। এতে তাঁরা দুজনই আহত হন। পরে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।