জামালপুরে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌরসভার চন্দ্রা চরপলিশা এলাকার একটি খাল থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। লাশের গলায় একটি ওড়না শক্ত করে বাঁধা ছিল। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলোকে বলেছেন, তাঁরা ধারণা করছেন তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।