জামালপুরে দুই ওয়ার্ড বয়সহ ৫ জন আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

জামালপুরে নতুন করে করোনা আইসোলেশন ইউনিটের দুই ওয়ার্ড বয়সহ পাঁচজনকে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। আজ শুক্রবার রাত আটটার দিকে জামালপুরের সিভিল সার্জন মাহবুবুর রহমান এ তথ্য জানান।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন জামালপুর জেলা শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটের দুই ওয়ার্ড বয়। অপর তিনজনের মধ্যে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনায় আক্রান্ত আয়ার স্বামী (৩৫) ও শাশুড়ি (৫৪) এবং মেলান্দহ উপজেলায় নারায়ণগঞ্জফেরত এক তরুণ (২৫)।

জামালপুরের সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, দুই ওয়ার্ড বয় আইসোলেশন ইউনিটে কাজ করেন। ফলে গতকাল বৃহস্পতিবার তাঁদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়। একই দিন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ার সংস্পর্শে আসা তাঁর শাশুড়ি ও স্বামীর এবং মেলান্দহ উপজেলার নারায়ণগঞ্জফেরত হওয়ার কারণে ওই তরুণের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষায় তাঁদের পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ আসে।