জামালপুরে দেয়ালচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় আজ শনিবার দুপুরে দেয়ালচাপায় খোকা মিয়া (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মেলান্দহ উপজেলার পূর্ব মালঞ্চ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে মালঞ্চ গ্রামে আল-আমীন জমিরিয়া আলিয়া মাদ্রাসার ছাত্রাবাসের পুরোনো ভবন ভাঙার কাজ চলছিল। এ সময় একটি দেয়ালের নিচে চাপা পড়েন খোকা মিয়া। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে খোকা মিয়ার লাশ হস্তান্তর করা হয়েছে।