জামালপুরে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রানাগাছার কানিল মহেশপুর এলাকায় দুপুর ১২টার দিকে ওই হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের চারটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পরাজিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ হোসেন ও ফারুক আদহামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় আশরাফ হোসেনের সমর্থক শফিকুল ইসলাম, ফাইজুর রহমান, নাবিল, নাছির উদ্দিন ও সাইদুর রহমানসহ অন্তত ১০ জন আহত হন।