জামালপুরে পণ্যবাহী ট্রেনের দাবিতে পবার মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর-ঢাকা রেলপথে আরও দুটি আন্তনগর ট্রেন ও একটি পণ্যবাহী ট্রেন চালু করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের নেতারা। সংগঠন দুটি গতকাল শনিবার বেলা ১১টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছে।মানববন্ধনে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, পরিবেশ বাঁচাও আন্দোলনের সহ-সম্পাদক আবদুস সালাম খান ও আসলাম খান, কর্মসূচি কর্মকর্তা আতিক মোরশেদ প্রমুখ।