জামালপুরে পরিবহন শ্রমিকদের দুই ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজি বাইক) শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি বন্ধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাগিবতণ্ডার পর শ্রমিকেরা গতকাল বুধবার দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।জানা গেছে, অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় সদর থানার পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রমিজ উদ্দিন শহরের বাস টার্মিনাল থেকে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি নূর মোহাম্মদসহ কয়েকজনকে আটক করেন। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা তাৎক্ষণিক শহরের জামালপুর-শেরপুর বাইপাস মোড়, টাঙ্গাইল সড়ক ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রধান সড়কে মোটরগাড়ি দিয়ে ব্যারিকেড দেন। তাঁরা বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের গাড়ি অবরোধ করে আটক শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়।জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিনা কারণে শ্রমিকদের আটকের বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরীকে জানিয়ে ওসি রমিজ উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।