জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামে গতকাল বুধবার ব্রহ্মপুত্র নদে ডুবে দুই শিশু মারা গেছে। তারা হলো—মোল্লাপাড়া গ্রামের দুলালের সাত বছরের মেয়ে দীপা খাতুন ও আকবর আলীর তৃতীয় শ্রেণী পড়ুয়া ছেলে কবীর হোসেন (১১)।গ্রামবাসী সূত্রে জানা গেছে, মোল্লাপাড়া গ্রামের কয়েকজন শিশু গতকাল বেলা একটার দিকে বাড়ির কাছেই ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। কিন্তু গোসল শেষে অন্য শিশুরা বাড়ি ফিরলেও দীপা ও কবীর ফিরছিল না। পরে খোঁজাখুঁজি করে বেলা দুইটার দিকে তাদের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।স্থানীয় লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান কবীর জানান, ওই দুই শিশু তেমন সাঁতার জানত না।