জামালপুরে পিকআপের চাপায় রাজমিস্ত্রি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার বেলটিয়া এলাকায় যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় মো. মুছা (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুছা সদর উপজেলার পলাশতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বেলটিয়া থেকে বাইসাইকেলে করে জামালপুর শহরে যাচ্ছিলেন মুছা। পথে বেলটিয়া এলাকায় পিকআপ ভ্যানটি পেছন দিক থেকে মুছাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।