জামালপুরে পিস্তলসহ গ্রেপ্তার শামীম জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের বকুলতলা থেকে পিস্তলসহ গ্রেপ্তার হওয়া তরুণ শামীম এজাজ খানকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গত মঙ্গলবার রাতে বকুলতলা এলাকার একটি বাড়ি থেকে একটি পয়েন্ট টু টু বোর পিস্তলসহ শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বাড়ির লোকজন অভিযোগ করেন, শামীম বাড়িতে ঢুকে পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে ভয় দেখিয়ে বাড়ির একটি মেয়েকে অপহরণ করার চেষ্টা করেন। মেয়েটির ভাই রাতেই অস্ত্র আইনে শামীমের বিরুদ্ধে মামলা করেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, জব্দ করা পিস্তলটি শামীমের বাবা শফিউদ্দিন খানের নামে নিবন্ধিত। পিস্তলটির নিবন্ধন বাতিল করার জন্য আদালতে আবেদন জানানো হবে।