জামালপুরের সরিষাবাড়ী থানা-পুলিশের তিনজন কর্মকর্তার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিচারিক হাকিমের আদালতে মামলা হয়েছে। উেকাচ গ্রহণ ও দাবি এবং নির্যাতনের অভিযোগ এনে জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত কর্মচারী লক্ষ্মীচান চৌধুরী মামলাটি করেন। মামলার আসামিরা হলেন সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ও মো. আসাদুজ্জামান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন। তাঁদের মধ্যে এসআই মো. আসাদুজ্জামান বিভাগীয় প্রশিক্ষণকাজে ঢাকায় অবস্থান করছেন। মামলার আরজিতে বলা হয়, ১ মে মামলার আসামিরা বিনা অভিযোগে বাদীর ছেলে সঞ্জয় কুমার চৌধুরীকে আটক করে ২০ হাজার টাকার উেকাচের বিনিময়ে ছেড়ে দেন। লক্ষ্মীচান চৌধুরীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় জামিন নিয়ে তিনি ২ জুন রাতে বাড়িতে গেলে পুলিশ তাঁকে ধরতে দিয়ারকৃষ্ণাই গ্রামে তাঁর বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশ তাঁকে এবং তার স্ত্রী-পুত্রকে মারধর করে এবং এক লাখ টাকা উেকাচ দাবি করে। জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে এসআই মজিবর রহমান প্রথম আলোকে বলেন, লক্ষ্মীচান চৌধুরীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর বাসায় অভিযানের সময় পুলিশ কাউকে মারধর এবং কোনো প্রকার উেকাচ দাবি করেনি।