জামালপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরে গতকাল পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন৷
হাউিজ খেলা নিয়ে শহরের পাথালিয়া ও মুসলিমাবাদ এলাকার বাসিন্দাদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুলিশ পাথালিয়া এলাকার লোকজনকে বাধা দিলে এ সংঘর্ষ বাধে৷ গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৬৭টি গুলি ও কাঁদানে গ্যাসের তিনটি শেল ছোড়ে৷ সংঘর্ষের আশঙ্কায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আউটার স্টেডিয়াম মাঠে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলায় গত শনিবার রাত ১২টার দিকে হাউিজ খেলার আসন নিয়ে পাথালিয়া গ্রামের মাহমুদুল ও মুসলিমাবাদ গ্রামের সুলতান মাহমুদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে৷
এর জের ধরে ওই রাতেই মুসলিমাবাদ ও পাথালিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে৷ এতে হাউিজ খেলা পণ্ড হয়ে যায়।
ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল৷ রাত সাড়ে ১২টার দিকে পাথালিয়ার বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনকে লাঞ্ছিত করে মুসলিমাবাদ এলাকার কয়েকজন৷
এ নিয়ে গত দুই দিনে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
গতকাল বেলা ১১টার দিকে পাথালিয়া গ্রামের কয়েক শ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলজিইডি ভবনের সামনে অবস্থান নেন। অন্যদিকে শহরের তমালতলা মোড়ে মুসলিমাবাদ এলাকার কয়েক শ লোক সশস্ত্র অবস্থান নেন।
একপর্যায়ে পাথালিয়ার লোকজন তমালতলা এলাকায় আসার চেষ্টার করেন৷
এ সময় পুলিশ বাধা দিলে পাথালিয়ার লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিপেটা, শটগানের গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাসের েশল নিক্ষেপ করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার উৎপত্তি হাউিজ খেলা নিয়ে। এর জের ধরে দুই এলাকার মানুষের মধ্যে বিরোধ দেখা দেয়।