জামালপুরে পেট্রলবোমাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরের ফৌজদারী এলাকা থেকে সাতটি পেট্রলবোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের দেওয়ানপাড়া এলাকার আবদুল হানিফের ছেলে মো. নাসির (২৫) ও শহরের সরদারপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে মাসুদ হাসান (২৭)। গতকাল শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফৌজদারী এলাকার সমবায় ব্যাংকের পেছন থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি পেট্রলবোমা জব্দ করা হয়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোথাও নাশকতার উদ্দেশে৵ গ্রেপ্তার ব্যক্তিরা বোমাগুলো নিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।