জামালপুরে প্রশ্নপত্র বিক্রির সময় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে হাতে লেখা প্রশ্নপত্র এইচএসসি পরীক্ষার প্রশ্ন বলে বিিক্রর সময় গতকাল মঙ্গলবার এক পরীক্ষার্থীসহ দুজনকে আটক করেছে পুলিশ৷
আটক দুজন হলেন মাদারগঞ্জ উপজেলার বিললুটাবর গ্রামের মানিক মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী আতিক (২০) ও সদর উপজেলার নয়াপাড়া এলাকার রিশা ফটোস্ট্যাট কম্পিউটার অ্যান্ড স্টেশনািরর মালিক মজনু (৩৫)।
পুলিশ ও স্থানীয় েলাকজন জানান, শহরের ওই দোকানে আজ বুধবার অনুষ্ঠেয় এইচএসসির রসায়ন পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র আতিকের কাছে বিক্রি করছিলেন মজনু৷ এ সময় ওই দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় পুলিশ প্রশ্নপত্রের অনেক ফটোকপি জব্দ করে থানায় নিয়ে যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার জানান, ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।