জামালপুরে ফিশারিজ কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফিশারিজ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজটিকে পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ গত সোমবার রাতে কলেজ বন্ধের ঘোষণা দেন। একই দাবিতে ও কলেজ বন্ধ ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন করেছেন। হঠাৎ কলেজ বন্ধ হওয়ায় অন্য জেলার শিক্ষার্থীরা বিপাকে পড়েন।