জামালপুরে বজ্রপাতে বিদ্যুৎকেন্দ্র বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের বজরাপুরে গতকাল সোমবার বজ্রপাতে পিডিবির ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্রটি বিকল হয়ে গেছে। এর পর থেকে সদরসহ জেলার সব কটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পিডিবি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এই কেন্দ্রের যন্ত্রপাতিগুলো বিদেশ থেকে আনতে হবে। এ কারণে এই কেন্দ্রটি সচল হতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে।