জামালপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পল্লী বিদ্যুতের গ্রাহকেরা।

স্থানীয় সূত্র জানায়, জামালপুর সদর উপজেলার রানাগাছা, নরুন্দি, লাহিড়ীকান্দা, ঘোড়াধাপ ও ভারুয়াখালী ইউনিয়নের শতাধিক গ্রামে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ-সংযোগ রয়েছে। পাঁচ দিন ধরে ওই সব এলাকায় ব্যাপক লোডশেডিং হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকেরা।

পাঁচ দিন ধরে ব্যাপক লোডশেডিং হওয়ায় ক্ষুব্ধ হয়ে গতকাল বেলা তিনটার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকা অবরোধ করেন পল্লী বিদ্যুতের কয়েক হাজার গ্রাহক। তাঁরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন।

পল্লী বিদ্যুৎ সমিতির জামালপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) সানাউল্লাহ বলেন, জামালপুর জেলার জন্য ৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। সেখানে মাত্র ১৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে কয়েক দিন ধরে লোডশেডিং বেড়ে গেছে।