জামালপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫৮০ কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় জামালপুর সমিতি গতকাল বৃহস্পতিবার জামালপুর জেলার সাতটি উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে তিন হাজার ৫০০টি কম্বল বিতরণ করেছে। প্রতিটি উপজেলায় ৫০০টি করে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে নেতৃত্ব দেন জামালপুর সমিতির মহাসচিব শেখ মো. শফিকুল ইসলাম। এ সময় সমিতির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে গতকাল সকালে জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া গ্রামে ৮০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় আশার আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিসুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।