জামালপুরে বিয়ারসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর থানার পুলিশের একটি দল গত শনিবার রাতে শহরের মুকুন্দবাড়ি এলাকায় একজন মাদক ব্যবসায়ীর ঘরের মেঝে খুঁড়ে ৬৭২ ক্যান বিয়ার উদ্ধার করেছে। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী খালেক সাইফুল্লাহ ও তাঁর স্ত্রী রাশেদা বেগমকে আটক করেছে।মুকুন্দবাড়ি এলাকার বাসিন্দারা জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী খালেক সম্প্রতি মুকুন্দবাড়ি এলাকার ইতালিপ্রবাসী এস এম আশহারুল ইসলামের বাসা ভাড়া নেন। শহরের কিছু মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিকে ওই বাসায় নিয়মিত যাতায়াত করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। মাদকাসক্তদের উৎপাত বাড়তে থাকায় স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।সদর থানার পুলিশের একটি দল গত শনিবার রাত নয়টার দিকে ওই বাসায় অভিযান চালায়। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ ভাড়াটে খালেকের ঘরের মেঝে খুঁড়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারের কার্টনের সন্ধান পান।