জামালপুরে ভটভটি বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভটভটিচাপায় প্রথম শ্রেণীর ছাত্র সোহানুর রহমান নিহত হওয়ার ঘটনার বিচার এবং জামালপুর-টাঙ্গাইল সড়কে ভটভটি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।জামালপুর সদরের অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চবিদ্যালয়ের সামনে জামালপুর-টাঙ্গাইল সড়কে গতকাল মঙ্গলবার সকালে এ মানববন্ধন করা হয়। স্থানীয় দিগপাইত, শাহবাজপুর ও তিতপল্লা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও গ্রামবাসী মানববন্ধনে অংশ নেয়। ২১ জুলাই জামালপুর সদরের আদর্শ বটতলা এলাকায় জামালপুর-টাঙ্গাইল সড়কে ভটভটির চাপায় প্রথম শ্রেণীর ছাত্র সোহানুর রহমান নিহত হয়।