জামালপুরে যমুনার তীর সংরক্ষণ কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে প্রায় ৩৬৬ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বুধবার সন্ধ্যায় এ প্রকল্পের কাজের উদ্বোধন করেন। পানি উন্নয়ন বোর্ড জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দাসপাড়ায় যমুনার তীরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মো. সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন ও প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাংসদ ফরিদুল হক খান প্রমুখ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনার বাম তীরের অব্যাহত ভাঙনে জামালপুর জেলার পশ্চিমাঞ্চলের কয়েকটি উপজেলার ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙন প্রতিরোধে জরুরি কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অনেক স্থান ইতিমধ্যে জেলার মানচিত্র থেকে মুছে গেছে।