জামালপুরে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণির ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে পুলিশ। গত শনিবার এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পশ্চিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে এরশাদ মিয়ার (২০) সঙ্গে একই উপজেলার একটি গ্রামের ওই ছাত্রীর বিয়ে ঠিক হয়। শনিবার রাতে বিয়ের তারিখ ধার্য করা হয়। বকশীগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ দেয়। বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, বাল্যবিবাহ আয়োজনের খবর শুনে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়।