জামালপুরে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধ বন্ধ করে শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বুধবার জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বেলা একটা থেকে দুইটা পর্যন্ত জামালপুর প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সদর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলী আসাদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সোরুয়ার জাহান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম ফরিদা আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হরতাল-অবরোধের নামে দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই এসব বন্ধ করে শান্তির পথে রাজনৈতিক
সমস্যা সমাধান করার দাবি জানান তাঁরা।