জামালপুরে শিশু ধর্ষণকারী গ্রেপ্তার
জামালপুর পৌরসভার কাছারিপাড়া এলাকার এক দরিদ্র পরিবারের সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামি বিপ্লবকে পুলিশ গতকাল শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে।শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, কাছারিপাড়া এলাকার বিপ্লব ও তার সহযোগী সোহাগ গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে মণিরাজপুর খালপাড়ে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে স্থানীয় সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে প্রতিবেশী বখাটে যুবক বিপ্লব ও সোহাগকে আসামি করে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে জামালপুর সদর থানায় একটি মামলা করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা জামালপুর সদর থানার উপপরিদর্শক কাজী শাহনেওয়াজ জানান, মামলার প্রধান আসামি বিপ্লবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার সহযোগী সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।