জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে নিহত শিশু তারিনকে ধর্ষণের ঘটনায় করা মামলার দুই আসামিকে গতকাল বুধবার পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পশ্চিমপাড় দিঘুলী গ্রামে আট বছরের শিশু তারিন ৮ এপ্রিল ধর্ষণের শিকার হয়। প্রতিবেশী দাদন ব্যবসায়ী হারুন অর রশিদ ওরফে হারুন খোঁড়া তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। গত রোববার রাতে উপজেলার পাতিলাকুড়া গ্রামে বাবার বাড়িতে তারিন মারা যায়। উল্লেখ্য, পশ্চিমপাড় দিঘুলী গ্রামে তারিনের নানার বাড়ি।এ ঘটনায় তারিনের দাদি রওশন আরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত সোমবার সদর থানায় মামলা করেন। মামলায় হারুন অর রশিদ এবং পশ্চিমপাড় দিঘুলী গ্রামের হাবু মিয়া, জামাল উদ্দিন, আবদুল করিম, আলম মিয়া ও রিপনকে আসামি করা হয়েছে।জামালপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুর রহমান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া আবদুল করিম ও জামাল উদ্দিনকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ধর্ষণের ঘটনা আপসরফার চেষ্টার কথা স্বীকার করেছেন।