জামালপুরে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পলাশতলা এলাকায় দরিদ্র পরিবারের ১৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাকে গতকাল শুক্রবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই শিশুটি পুলিশ ও সাংবাদিকদের জানায়, সে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছোট বোনকে নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিল। এ সময় স্থানীয় পাঁচজন বখাটে যুবক তাকে জোর করে মুখ চেপে ধরে বাড়ির পেছনে জঙ্গলে নিয়ে যায়। ওই যুবকেরা তাকে মারধর এবং ধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনার ঘণ্টা খানেক পর বাড়ি ফিরে শিশুটি তার মা-বাবাকে এ নির্যাতনের ঘটনা জানায়।এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় প্রতিবেশী রাহাত, রাজন, হিমেল, শাহীন ও ইমরানকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেছেন।জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম শুরু হয়েছে।