জামালপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার একটি গ্রামে এক মুদি দোকানির (৪৫) বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার সদর থানায় মামলা হয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার দিকে শিশুটি গ্রামের একটি মুদি দোকানে চকলেট কিনতে যায়। চকলেট দেওয়ার কথা বলে সেখানকার দোকানি শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে যান। আশপাশে লোকজন না থাকায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে ওই দোকানি পালিয়ে যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা ওই দোকানিকে আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।