জামালপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরের বানিয়াবাজার-ডাকপাড়া সড়ক মেরামতের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াবাজার এলাকায় ভুক্তভোগী এলাকার শতাধিক ব্যক্তি গতকাল বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করেন। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হন। মানববন্ধনে বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. মুসলিম উদ্দিন, শিক্ষক গোলাম সরোয়ার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এক বছর ধরে এ সড়কের এক কিলোমিটার অংশে খানাখন্দের কারণে এলাকাবাসী, যানবাহন চালক ও যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। কয়েক সপ্তাহ আগে পাথরবোঝাই একটি ট্রাকও উল্টে গিয়েছিল।