জামালপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতার ও ডেইলি নিউনেশনের জামালপুর জেলা প্রতিনিধি শাহ জামালকে নির্যাতনের প্রতিবাদে জেলায় কর্মরত সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেন। জেলা শহীদ মিনারের সামনে প্রধান সড়কে দুপুর ১২টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধন চলাকালে সাংবাদিকেরা শাহ জামালের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে পুলিশ সুপার মাহফুজুল ইসলামের অপসারণের দাবি জানান। এ সময় বক্তব্য দেন সাংবাদিক নূরুল হক, শফিক জামান, লুত্ফর রহমান, আতিকুল ইসলাম, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জাহাঙ্গীর আলম, শেখ আলী আকবর প্রমুখ।